নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের শেষ দিনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ পুলিশের সম্মানিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আমিনুল ইসলাম। তিনি নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পরিদর্শন ও তদারকির গুরুত্ব, মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ববোধ এবং শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক নির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ চলাকালীন সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান, যিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন — “পেশাগত দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখাই পুলিশের মূল শক্তি।”
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সিনিয়র কর্মকর্তা ও প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স শেষে অংশগ্রহণকারীদের মধ্যে আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে বলে আয়োজকরা জানান।
এনএএন টিভি / ওমর ফারুক

One Reply to “নির্বাচনী দায়িত্বে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ: নীলফামারীতে তিন দিনব্যাপী কোর্সের সমাপ্তি”
Comments are closed.